নড়াইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
শুভ সরকার, নড়াইল
নড়াইল প্রতিনিধি
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রæয়ারী) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘‘ খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুন জনগণ’।
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াসের সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য তুলে ধরেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম বদরুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুশান্ত কুমার দত্ত, জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুর রব প্রমুখ।
বক্তারা, হোটেল রেস্তোরা, খোলা জায়গা ও ফাষ্টফুডের দোকানে মানবদেহের জন্য ক্ষতিকর খাবার বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেগ গ্রহণের সুপারিশ করেন। পাশাপাশি হোটেলগুলিতে পোড়া তেল দিয়ে রান্না বন্ধে তদারকি বৃদ্ধি, অতিরিক্ত মসলা ব্যবহারে নিরুৎসাহিত করা, বিভিন্ন এলাকায় শিশুদের আকর্ষণ করতে রং মিশ্রিত ক্ষতিকর লোভনীয় খাদ্যদ্রব্য বিক্রি বন্ধ, খবরের কাগজ, পলিথিনে খাবার সরবরাহ বন্ধসহ মানবদেহে ও পরিবেশের ক্ষতিকর দ্রব্য-সামগ্রী ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেন। বিশেষ করে মোবাইল কোর্ট জোরদারের অনুরোধ জানানো হয়।
সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, চিকিৎসক, স্যানিটারী ইন্সপেক্টর, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
