কুড়িগ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে

কুড়িগ্রাম প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচির মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights