প্রথম কোয়ালিফায়ার: চিটাগাংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল আজ মাঠে নামছে প্রথম কোয়ালিফায়ারে। ফাইনালে ওঠার লড়াইয়ে চিটাগাং কিংসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।

আজ এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। তবে যে দল হারবে তাদের বাদ পড়ে যাবার সুযোগ থাকছে না। হারলেও আরেকটি সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস একাদশ: খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলি, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights