কেশবপুরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
এম এইচ সুমন, কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তার প্রথম জানাজার নামাজ সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পাবলিক ময়দানে এবং দ্বিতীয় জানাজা নামাজ তার নিজ গ্রাম কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের নিভারানী মাধ্যমিক স্কুল মাঠে ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এখানে তার দীর্ঘদিনের রাজনীতিক জীবনের সহপাটি নেতাকর্মীরা এবং অন্য অন্য রাজনীতিক দলের নেতাকর্মীরাসহ এলাকার সাধারণ মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করে।
জানাযা শেষে মরহুম গাজী গোলাম মোস্তফার গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং রাজনৈতিক দলের ভিতরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
