গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিন নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় শসা বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights