বেনাপোল চেকপোস্টে যাত্রীর পেট থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক যাত্রীর পেট থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথে মলত্যাগের মাধ্যমে বারগুলো বের করা হয়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights