নাসির উদ্দিন পিন্টুকে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যার অভিযোগ এনে রাজশাহীর আদালতে মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে পিন্টুর ভাই রিন্টু বাদী হয়ে জেলা দায়রা জজ আদালতে মামলাটি করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ফজলে নূর তাপস, ফজলে শামস পরশ সহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, বিডিআর হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিন্টু রাজশাহীর কারাগারে থাকাকালীন ৩ মে ২০১৫ তারিখে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিন্টুর পরিবার এটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দেয়।
