ট্রেনের টিকিট কাটা নিয়ে রেলওয়ের নতুন নির্দেশনা

যমুনা রেলসেতুর দুই পাড়ের দুটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। সেতুর পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং সেতুর পশ্চিম স্টেশনের নাম দেয়া হয়েছে সায়দাবাদ।

এ জন্য ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলসেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।

রেলসেবা অ্যাপে এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।

তাই পশ্চিম স্টেশনের নাম সায়দাবাদ এবং সেতুর পূর্ব স্টেশনের নাম ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights