বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

স্মারকলিপি দেওয়ার আগে কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। সেখানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে অধ্যক্ষের কার্যালয় গিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights