সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের বাড়িতে ছাত্র-জনতার ব্যানারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

চার তলা বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে এক দল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নেভানোর কাজটি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights