কালিয়াকৈরে জেলা প্রশাসকের মতবিনিময়
কালিয়াকৈর(গাজীপুর) স্টাফ রিপোর্টার,,
গাজীপুর জেলা প্রশাকক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আরেফিন বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপস্থিত সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ছাত্রপ্রতিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। মতবিনিময় সভায় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডা সাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান,কাঁচিঘাটা রেঞ্জ র্কমর্কতা মোহাম্মদ শাহজাহান ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: লুতফর রহমান আজাদ,ছাত্র প্রতিনিধি হাফিজ মাহমুদ নাহিন প্রমূখ।
