কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলন শনিবার

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলন শনিবার। এ উপলক্ষে কক্সবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। শুক্রবার জুমার পরে বিশাল স্বাগত মিছিল বের করে শহর জামায়াত। পরে বিকালে সম্মেলনস্থল কক্সবাজার সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মুহাম্মদ শাহজাহানসহ নেতৃবৃন্দ।

জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার, ফেস্টুন।
কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন করে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কক্সবাজার কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সৈকত নগরী উৎসবের নগরীতে পরিনত হয়েছে।

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, কর্মী সম্মেলন হলেও মানুষের মাঝে যে উৎসাহ দেখছি -এট জনসভায় রূপান্তরিত হবে।

দীর্ঘ ১৬ বছর পর শনিবার (৮ ফেব্রুয়ারী) কক্সবাজার সরকারী কলেজ মাঠে সকাল ৯ টায় শুরু হবে এই কর্মী সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights