চীনের ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্প থেকে সরে গেল পানামা

অনলাইন ডেস্ক

ক্ষমতায় আসার পরই পানামা খাল নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধে জড়ানোর পাশাপাশি ‘প্রয়োজনে সেনা নামিয়ে দখল’ করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রমাগত আমেরিকার চাপের মুখে এবার চীনের ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলো পানামা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন।

আমেরিকা পানামার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ক্ষোভে ফেটে পড়েছে চীন। বস্তুত দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামাই এই প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল। তার ফলে ওই এলাকায় চীনের বাণিজ্য এবং প্রভাববৃদ্ধি নিয়ে আশাবাদী ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পানামার এ সিদ্ধান্তের পর ক্ষুব্ধ চীন এক বার্তায় সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলে জানিয়েছে, ঠান্ডা যুদ্ধের সময়কার পরিস্থিতি তৈরি করতে চাইছে আমেরিকা। একই সঙ্গে পানামাকে প্রভাবিত করার যে অভিযোগ ট্রাম্প প্রশাসন তুলেছে, তা-ও উড়িয়ে দিয়েছে চীন।

কূটনীতিকরা বলছেন, পানামার এই প্রকল্প থেকে সরে যাওয়া চীনের কাছে বড় ধাক্কা। শি জিনপিংয়ের স্বপ্নের এই প্রকল্পে ইতোমধ্যেই বিপুল বিনিয়োগ করেছে চীন।

ফলে ২০১৭ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ নবায়ন করবে না দেশটি। পানামা খালের কৌশলগত গুরুত্ব বিবেচনায় চীনের এই উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights