সেন্টমার্টিনে আওয়ামী লীগ নেতা ইয়াবাসহ আটক

অনলাইন ভার্সন
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিনদ্বীপের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার ভোরে সেন্ট মার্টিনদ্বীপের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুুজিবুর রহমান (৫৩) তার নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights