ডিএনডি খাল রক্ষনাবেক্ষণ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ডিএনডি খাল রক্ষনাবেক্ষণ নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকাস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে ডিএনডির শিমরাইল পাম্প হাউসের প্রধান নিষ্কাশন খালের পাশে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট, শিমরাইল রেন্টকার স্ট্যান্ড, জালকুড়ি ও আদমজী কদমতলী এলাকায় অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডর জমি দখলদারদের উচ্ছেদ করাসহ নানা বিষয় তুলে ধরেন স্থানীয় জনতা।
এ সময় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শারমিন আফরোজ ও শ্রী শুভ দত্ত, সহকারী সেচ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কার্য সহকারী মোঃ মশিউর রহমান ও মোঃ মাহবুব হোসেনসহ স্থানীয় জনতা।
