পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালি

পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. নাদিম শেখ।

আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি বলেন, বিগত ১৫ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়িতে ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামী লীগ ও জামায়াতের দোসর তাদের এই স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই। পিরোজপুর স্বেচ্ছাসেবক দলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights