জমকালো আয়োজনে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫। ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এই ফ্যাশন শো-তে এপেক্স, তাদের ইদ ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। সঙ্গেই এপেক্স ইদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এই অনুষ্ঠানে।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি আয়োজিত এই ফ্যাশন শো-এর প্রধান পৃষ্টপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশ বরেণ্য নানান ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শো-তে। পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে এই ফ্যাশন শোতে।

এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫ এর রেড কার্পেট মিট এন্ড গ্রীট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। এরপর ৭:৩০ থেকে শুরু হয় মূল ফ্যাশন শো যেখানে এপেক্স এর পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এই ফ্যাশন শো-তে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখে। এপেক্স-এর জন্য শো-স্টপার হিসেবে আসে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ইদ-২০২৫ এ এপেক্স-এর নতুন কালেকশন লঞ্চ। ইদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এবছরের কালেকশনের দেখা মেলে এই ফ্যাশন শো-তে। এপেক্স-এর বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।

এপেক্সের জুতো যে কোনো ঋতুতে এবং যে কোনো অনুষ্ঠানে পরার উপযোগী, তা এই শো-এর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজদিনের কমফোর্টেবল জুতা সাথেই আছে যেকোনো প্রোগ্রামে পরার মতো পার্টি জুতাও। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশ জুড়ে আছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।

ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্স। সাথে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ইদে এপেক্স-এর ম্যাভেরিক ব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন।

ফ্যাশন শো-এর পাশাপাশি উক্ত অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights