চট্টগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে লোহাগাড়া সদরের জমিদারপাড়া এলাকায় তার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ লোহাগাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights