সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

অনলাইন ডেস্ক

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

দীপঙ্কর তালুকদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার একাধিক মামলার আসামি। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights