‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে’

অনলাইন প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উৎখাত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় আহত আবুল কাশেমের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন।

আজ বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আবুল কাশেমের মৃত্যু হয়।

পরে বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়েছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights