পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় কয়লা খনিতে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল, যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। রাস্তার পাশে সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রাখা ছিল। কয়লা খনিতে বহনকারী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধাসামরিক কর্মকর্তা জানান, এটি দূরবর্তীভাবে চালিত ডিভাইস হতে পারে।

কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন।

স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বালুচ গোষ্ঠীর বিদ্রোহের কেন্দ্রবিন্দু। ইসলামপন্থী জঙ্গিরাও এই অঞ্চলে সক্রিয়।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights