নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীসহ পরিচয় মিললো ৮ জনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পরিচয় মিলেছে ৮ জনের। এক নারীসহ বাকিদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

মৃতরা হলেন-রাজধানীর লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার, কুমিল্লা মেঘনা উপজেলার নলচড় গ্রামের জুতা ব্যবসায়ী মো. মমিনের ছেলে সুমন (২১), যাত্রাবাড়ীর শেখদী পশ্চিম পাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০), বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), বংশাল আলু বাজারের মৃত মো. হোসেন আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪২), কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ (১৮) ও চাদপুর মতলব উপজেলায় পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানিয়েছেন, বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এবং অনেকে অন্যত্র যাচ্ছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হয়েছেন শতাধিক। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে সাতজনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights