রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীল বালিয়াকান্দিতে ইটবাহী ট্রাক্টর চাপায় হাসিবুল হাসান বুলবুল (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি জামালপুর কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন।

নিহতের ঘটনায় ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া দেয়। বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুড়ি ফেলে মধুখালী-বালিয়াকান্দি সড়ক অবরোধ করে রাখেন।
জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু বলেন, জামালপুর বাজার থেকে বাজার শেষ করে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন বুলবুল। এসময় তার পেছনে আমাদের কলেজের আরেক শিক্ষক জাহাঙ্গীর হোসেন বসে ছিলেন। আখ সেন্টারের সামনে যাওয়ার সময় ট্রাক্টরকে অতিক্রম করতে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়েন শিক্ষক বুলবুল। স্থানীয়দের সহায়তার তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ট্রাক্টরচাপায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights