কিউইদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে চান সাউদি

অনলাইন ডেস্ক
অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গঠিত নিউজিল্যান্ড দলটাকে বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে টিম সাউদির। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের বিশ্বাস, দীর্ঘ খরা কাটিয়ে এবার আইসিসি টুর্নামেন্টটির ট্রফি জিতবেন তার উত্তরসূরিরা।

করাচিতে গত শুক্রবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে নেয় নিউজিল্যান্ড। সিরিজে দক্ষিণ আফ্রিকাকে একবার ও পাকিস্তানকে দুবার হারায় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দল।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার আইসিসির সঙ্গে আলাপে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ভালো কিছুর সম্ভাবনাই দেখছেন তিনি। দল যেভাবে খেলেছে, বিভিন্ন খেলোয়াড় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। অভিজ্ঞ ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ের মিশেলে দলটা বেশ ভালো। ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালো কাজে লাগবে তাদের। তাই টুর্নামেন্টে কিছুটা মোমেন্টাম বয়ে আনা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, ভালো কিছু হতে চলেছে।’

২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (তখন নাম ছিল আইসিসি নকআউট ট্রফি) জিতেছিল নিউজিল্যান্ড। এবার সেটির পুনরাবৃত্তির আশায় আছেন সাউদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights