রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে রাজশাহী শহর থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।

মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights