ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল খায়ের ভুইয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুশিদা জামান পপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights