সান্তোসের সঙ্গে নেইমারের ছয় মাসের চুক্তির কারণ কী?

অনলাইন ডেস্ক

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই সেখান থেকে বিদায় নেন নেইমার জুনিয়র। এরপর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ মাত্র ছয় মাস।

ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে নেইমারের এক বছরের ঐচ্ছিক চুক্তির শর্ত রয়েছে। অর্থাৎ, পরিস্থিতি অনুকূলে থাকলে এবং নিজেকে ভালো অবস্থানে দেখতে পারলে আরও এক বছর সেখানে থাকার সুযোগ রয়েছে। ফর্মে ফিরতে পারলে নেইমার ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও রয়েছে।

নেইমারের বয়স মাত্র ৩৩ বছর। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এত কম সময়ের চুক্তি করলেন তিনি? এ প্রসঙ্গে নেইমার বলেন, এই চুক্তি শুধু আমার এবং সান্তোসের জন্য নয়, এটি একে অপরকে সহায়তা করার চুক্তি। সান্তোস আমাকে আবার আনন্দ নিয়ে ফুটবল খেলার সুযোগ দিয়েছে। আমি চাই সান্তোস ঘুরে দাঁড়াক। তাই লম্বা চুক্তি করিনি, কারণ জানি না সময় কেমন কাটবে, ফুটবল কতটা উপভোগ করব। ছয় মাসে অনেক কিছু ঘটতে পারে।

নেইমার আরও জানিয়েছেন, এটি শুধুমাত্র ছয় মাসের প্রজেক্ট নয়। দুই পক্ষেরই চুক্তি নবায়নের সম্ভাবনা আছে। সান্তোস যেন আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং ভালো স্পন্সর পায়, সেই লক্ষ্যেও কাজ করছেন তিনি। নেইমার বিশ্বাস করেন, সান্তোস আবার ব্রাজিলিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights