দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

নানা আয়োজনে দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফেস্টুনসহ বেলুন উড়িয়ে নারী দিবসের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।
এর আগে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সহযোগিতা ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও নিববন্ধনকৃত সমিতিসমূহ। শেষে দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় ৮ জন ছাত্রীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীরর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করীম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights