‘জাতিসংঘের রিপোর্টের পর আওয়ামী লীগের মুখ রক্ষার আর কিছুই নেই’

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি সত্যের ওপর কথা বলে, এ কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই নেই।’

তিনি বলেন, ‘বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, জাতিসংঘের প্রতিবেদনে সেটাই উঠে এসেছে।’

আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. জাহিদ বলেন, ‘আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলে সেটিই সত্য। আল জাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে, তা সত্য।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে, প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয়ের দেশ করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের ওপর পাঁচ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে।’

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights