এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক

এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সবাই ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের। এই চারজনসহ ১৮ সালের আরও ১৮ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights