রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোররাত রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রাত পৌনে ১টার দিকে আগুন লাগে করাইল বস্তিতে। রাকিবুল হাসান জানিয়েছেন, তাদের কাছে আগুনের সংবাদ এসেছে রাত ১২ টা ৪৪ মিনিটের দিকে।আগুন নেভাতে সেখানে ৮টি ইউনিটকে পাঠায় ফায়ার সার্ভিস।

কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights