পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম শেখ (৪০) ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ভূইয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ইউপি সদস্য নুরুল ইসলামকে উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। এছাড়া রুহুল আমীনকে সোমবার দুপুরে উপজেলা কবিরাজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দাসের হাওলা গ্রামের সৈয়দ আলী ভুইয়ার ছেলে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক নাশকতার মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights