জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে ফারজানা নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার কালাই উপজেলার জামুড়া বাসুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা কালাই উপজেলার বাসুড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির পরিবার জানায়, ফারজানা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন যে পানিতে ডুবে গেছে, তা কেউ বলতে পারেনা। এদিকে দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights