জেলা প্রশাসক যখন শিক্ষক
শুভ সরকার, নড়াইল
শুধু জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন না, তিনি মাঝে মাঝে শিক্ষক হয়ে শিক্ষার্থীদের পাঠদানও করান। এতক্ষণ বলছিলাম নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কথা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে লোহগড়া উপজেলার আরএরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এসময় তিনি শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পাঠ দান করান।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ অধিকারী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ।পরে তিনি কুন্দশি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।##
