নাহিদ রানার গতিতে মুগ্ধ পাকিস্তানের কোচ

অনলাইন ডেস্ক

গতিময় বোলিং দিয়ে খুব অল্প সময়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গতিময় বোলিংয়ে কিংবদন্তী ক্রিকেটার ও কোচদের নজর কেড়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকটা খারাপ করেননি রানা। এদিন ৪৩ রান খরচায় এদিন ১ উইকেট শিকার করেন গতিময় এই পেসার। সেই উইকেটও বেশ মূল্যবান। কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ম্যাচে দারুণ বল করা নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছিলেন রাচীন রবীন্দ্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন কোচ আকিভ জাভেদ। সেখানে টাইগার পেসারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাক এই কোচ। সঙ্গে পুরো পেস ইউনিটকে নিয়ে ঝরেছে প্রশংসার বাণী।

আকিভ বলেন, ‘বাংলাদেশ দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল তখন দেখেছি নাহিদ রানার খেলা, পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছি। আমি মনে করি সে খুব ভালো স্কিলফুল বোলার। তার উচ্চতা, পেস খুব ভালো। তাসকিন আহমেদ ও স্কিলফুল, মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ বোলার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights