দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন : আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চায়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চান ফ্রান্সের রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights