চবিতে প্রথমবার ১০ কিলোমিটার ম্যারাথন

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ১০ কিলোমিটার ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চবি রানার্স। আগামী ২৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ আয়োজনে ১৬-৬০ বছর বয়সী নারী-পুরুষ উভয়ে অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চবি রানার্সের সদস্য মোহাম্মদ সুজন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি রানার্সের সদস্য মুরাদ হোসেন ও কৌশিক তরফদারসহ অনেকে।

মোহাম্মদ সুজন বলেন, ২৫ এপ্রিল ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ম্যারাথনটি শুরু হয়ে ক্যাম্পাসের নির্ধারিত রুট প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হবে। দৌড় সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। এছাড়া প্রতিযোগিদের জন্য থাকবে টি-শার্ট, হাইড্রেশন ও মেডিকেল সাপোর্ট, সকালের নাস্তা এবং নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারীদের জন্য মেডেল ও সার্টিফিকেট।

তিনি বলেন, এ ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। সাধারণ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চবি শিক্ষার্থীদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ৫০ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights