ভবনের ভেতরে আর মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরই ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সে হিসেবে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights