দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান

শুভসরকার ,নড়াইল
নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রবিবার নড়াইল জেলা সদরের রূপগঞ্জ বাজারে সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি ) দেবাশীষ অধিকারী, কৃষি বিপনন কর্মকর্তা মারিয়া
রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন গন মাধ্যম কর্মিরা উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
উক্ত “মোবাইল কোর্ট” পরিচালনার সময় মোট ০৩ জন ব্যবসায়ী মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্স প্রযত্নেঃ শ্যামল রায়কে দোকানের লাইসেন্স না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১) ক মোতাবেক ৫ হাজার টাকা, ফল ব্যাবসায়ী তারক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১)ঞ মোতাবেক ১,হাজার টাকা ও ৫ শত টাকাসহ মোট ৬ হাজার ৫শত টাকা আর্থিক জরিমানা করা হয়।
নড়াইল- ০১/০৩/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights