লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে মার্চে ৩ ফ্লাইট

অনলাইন ডেস্ক

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। বাংলাদেশিদের ফেরাতে আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, আইওএম প্রাথমিকভাবে মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১২ মার্চে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতিসহ অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম-এর কাছে ইতোমধ্যে ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রেক্ষিতে সবাইকে আশ্বস্ত করা যাচ্ছে যে, দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights