ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাকচালকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর পৌর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের বক্কার মোল্যার মৎস্য খামারের সামনে ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাকচালক মোঃ হাফিজুর রহমান (৪০)।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

কানাইপুর হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী লাকড়ি বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৭৭২) ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত হাফিজুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চালকের সহকারী (হেল্পার) গাড়িটি চালাচ্ছিল। চালক গাড়িতে ঘুমিয়ে ছিল। ঘটনার পর ট্রাকের হেলপার পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights