নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কর্মসভার অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল

নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সেমিনারে জাতীয় শিশুশ্রম নিরসননীতি, বাংলদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে নড়াইলে শিশু শ্রম কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। সঞ্চালনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ মনিরুল ইসলাম। শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব আলম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights