রমজানে দাবদাহের আভাস

রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে। একই সঙ্গে আশাঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। দাবদাহ শুরু হলে রোজা পালন করতে কষ্ট হবে মুসলিম জাতির।

রবিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এ ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিন দিন বজ্র-শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights