গণঅভ্যুত্থানে শহীদ সোহেলের পরিবারকে জেলা প্রশাসনের উপহার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শহীদ সোহেলের পরিবারকে পবিত্র রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী উপহার দিয়েছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বৃহস্পতিবার সকালে শহীদ সোহেলের পরিবারকে উপহার সামগ্রী দেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, গণঅভ্যুত্থানে শহীদ নন্দীগ্রাম উপজেলার সোহেল রানার পরিবারের কাছে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উপহার পেয়ে শহীদ সোহেল রানার বাবা ফেরদৌস রহমান আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থেকে বিজয় মিছিল নিয়ে গণভবনে যাওয়ার পথে পুলিশের গুলিতে নিহত হন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামের সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights