নড়াইলে জাতীয় পাট দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ সরকার নড়াইল

নড়াইলে জাতীয় পাট দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ,নড়াইল ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রনালয় এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা পাট জাত পন্যের ব্যবহার নিশ্চিত করন, পলিথিনের ব্যাবহার বন্ধসহ পাটের বিভিন্ন বিষয়ের উপর গুরত্ব আরোপ করেন।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধূরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মাগুরা ও নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহম্মদ মাহবুব-উল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পাট ব্যবসায়ি, পাট চাষীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights