মুন্সিগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের মাকহাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মোল্লাকান্দির আলোচিত একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূূর্ব মাকহাটি গ্রামের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান করে যৌথ বাহিনী।

রবিবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে মিল্টন মল্লিকের বাড়িতে তল্লাশী করে অবৈধ ১৪টি দেশীয় অস্ত্র, ৩৪ ক্যান বিয়ার, ১টি সুজুকি মোটরসাইকেল, ২টি সাংবাদিক আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭টি চকলেট বাজি বোমা, ২টি ল্যাপটট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, ঘটনাস্থল থেকে আসামি মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়।
আরও জানানো হয়, পরবর্তীতে ঘটনাস্থল হতে সন্দেহভাজন হিসাবে মো. সিফাত মল্লিক (২৫) ও মো. নাসির সরদারকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights