যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক, সৌদি পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে সৌদি আরব পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ভোরে তিনি সৌদি আরব পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি বিষয়ক বৈঠকে ইউক্রেন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। মঙ্গলবার লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠকে সৌদি যুবরাজ ইউক্রেন সংকট সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগকে সমর্থনে সৌদি আরবের অঙ্গীকার পুর্ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট সৌদি আরবের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। এ সময় দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল বিন আব্দুলআজিজ ও অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights