সিএনজি চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজি চালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলার অন্য ধারায় তাদের তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানার দায়ের করা একটি মামলায় ৪ জনকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪) ও তার ভাই মো. রতন (৪০), একই এলাকার মো. নওয়াব আলীর ছেলে মো. আ. আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার মো. শহীদুল আলম (৫০)। তাদের মধ্যে মো. শহীদুল আলম ছাড়া সকলেই পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজেস করে সিএনজি চালক হাদী দাউকেকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। পরে তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মেচন করে। সেই সাথে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights