চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপন মহড়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রং-বেরংয়ের বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।

পরে একটি র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ছাবের আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।

শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights