ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াডে চমেকের ১২ জন চূড়ান্ত

দেশের একমাত্র ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াড সিজন-টু এর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং চমেক ডেন্টাল ইউনিটের বাছাই পর্বে ১২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার সকালে আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের নিয়ে বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় এমবিবিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- আহমেদ ইয়াসিন, জাওয়াদ আরহাম, লাবিবা ফাইরুজ, তানভীর মাহমুদ, সালমান তারেক ও স্বামীর ইয়াসার চৌধুরী এবং বিডিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- সুমাইয়া শাহরিন, আতিফ শর্মিলা, শিমুল চন্দ্র ভৌমিক, নাহমির চৌধুরী, তানজিনা আক্তার ও ইসরাত জাহান। চমেকের শাহ আলম বীর উত্তম মিলনাতনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনাটমি বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং হেলথ স্কুলের সদস্যবৃন্দ।

হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। মেডিকেল শিক্ষা জীবনের শুরু থেকেই পেশাদার মনোভাব তৈরি করা এবং মেডিকেল শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতে এনাটমি অলিম্পিয়াডের মত আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মনে করি, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কর্মজীবনে কাজে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights